ইউজিসি-নেট বাতিল, তদন্তে সিবিআই 

0
138
UGC NET cancelled CBI probe
UGC NET cancelled CBI probe
নিট-র পর এবার গবেষণার প্রবেশদ্বার ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বাতিল করার ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।ইউজিসি আয়োজিত নেট-এর পরীক্ষা হয়েছিল মঙ্গলবার।
অনিয়ম সংক্রান্ত অভিযোগের কারণেই এই বছর জুনের নেট পরীক্ষা বাতিল করা হয়েছে বলে খবর।একই সঙ্গে ওই অনিয়ম সংক্রান্ত তদন্তের ভার সিবিআই-কে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রক।১৮ জুন দু’টি অর্ধে নেট পরীক্ষা দিয়েছিলেন প্রায় ৯ লাখ শিক্ষার্থী।কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ সংস্থা ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার(১৪সি)-এর জাতীয় সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট থেকে পাওয়া কিছু তথ্যের ভিত্তিতে পরীক্ষায় প্রশ্ন ফাঁস সংক্রান্ত অনিয়মের বিষয়টি নজরে এসেছে বলে সূত্রের খবর। তারপরেই মন্ত্রকের কাছে পরীক্ষা বাতিলের বার্তা পাঠায় আয়োজক সংস্থা এনটিএ।প্রসঙ্গত, প্রতি বছরই জুন ও ডিসেম্বর মাসে ইউজিসি নেট পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা। এটি জুনিয়র রিসার্চ ফেলোশিপ প্রদান এবং দেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা।