আমেরিকার বিরুদ্ধে ক্ষোভ ইজরায়েলের প্রধানমন্ত্রীর 

0
176
Israels Prime Ministers anger against America
Israels Prime Ministers anger against America
আমেরিকার অস্ত্র সরবরাহ স্থগিতের সিদ্ধান্তের জন্যই রাফায় ইজরায়েল সেনার অভিযানের গতি শ্লথ হয়ে গিয়েছে।এভাবেই ক্ষোভ প্রকাশ করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
মে মাসে এক সাক্ষাৎকারে ইজরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়ে দিয়েছিলেন, ইজরায়েল যদি রাফায় ঢোকে তিনি আর অস্ত্র দেবেন না। তারপরই হামাসের সঙ্গে যুদ্ধে একা লড়াই করার বার্তা দিয়েছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু।সূত্রের খবর, ফের আমেরিকার অবস্থান নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। এক ভিডিওবার্তায় তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অস্ত্রের সরবরাহে বাধা দিয়েছেন। তাঁর এই সিদ্ধান্তের জন্য রাফায় অভিযানের গতি শ্লথ হয়ে গিয়েছে। এটা অকল্পনীয় যে গত কয়েক মাস ধরে প্রশাসন ইসরায়েলকে অস্ত্র ও গোলাবারুদ আটকে রেখেছে।তাদের হাতিয়ার দেওয়া উচিত।ইজরায়েল দ্রুত এই কাজ সমাপ্ত করে দেবে।এরপরই বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি উড়িয়ে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, আমেরিকা রাফার নিরীহ মানুষদের কথা ভেবে ভারী বোমাবর্ষণ আটকে গোলাবারুদের সরবরাহ স্থগিত রেখেছে। বাকি সব কিছুই সাধারণভাবেই চলছে।