৮ মিনিটের আগুনে পুড়ে ছাই হলং বাংলো, হতবাক বনপাল  

0
675
Hollong fire
Hollong fire
মাত্র ৮ মিনিটের আগুনে পুড়ে ছাই হয়ে গেল হলং বাংলো। টাইম স্ট্যাম্প ফটোগ্রাফ দেখে হতবাক রাজ্যের মুখ্য বনপাল দেবল রায়।
মঙ্গলবার রাতে পুড়ে ছাই হয়েছে জলদাপাড়া অভয়ারণ্যের ভিতর ঐতিহ্যবাসী হলং বন বাংলো। যা নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য। ঘটনা খতিয়ে দেখতে বৃহস্পতিবার জলদাপাড়ায় যান মুখ্য বনপাল দেবল রায়। সেদিনের ঘটনা সম্পর্কে বলতে গিয়ে বনপাল জানিয়েছেন যে টাইম স্ট্যাম্প ফটোগ্রাফ হাতে এসেছে তাতে দেখা গিয়েছে দশটা একের ছবি আর দশটা নয়ে ছবি। এই ৮ মিনিটের মধ্যে আগুন একটা ছোট্ট শিখা থেকে লেলিহান রূপ নিয়েছে। দমকল এসেও বিশেষ কিছু করতে পারেনি। পুড়ে ছাই হয়ে গিয়েছে পুরো বাংলো। তিনি জানিয়েছেন শট সার্টিকের ফলেই আগুন লেগেছে, এই ব্যাপারটা এখন অনেকটাই পরিস্কার। ফরেন্সিক দল নমুনা সংগ্রহ করেছে। সেই রিপোর্ট পেলেই আগুন লাগার আসল কারণ স্পষ্ট হবে। তবে নজরদারির অভাব মানতে চাননি বনপাল।