মালয়েশিয়াগামী বিমানে আগুন, হায়দরাবাদে অবতরণ 

0
144
Malaysian flight catches fire lands in Hyderabad
Malaysian flight catches fire lands in Hyderabad
রানওয়ে ছেড়ে ওড়ার পরই মালয়েশিয়াগামী বিমানে ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে। জানা গিয়েছে, হায়দরবাদ বিমানবন্দর থেকে এমএইচ১৯৯ বিমানটি ১৩৮ জন যাত্রী নিয়ে কুয়ালালামপুরে যাচ্ছিল।
 তারপরই আগুন ধরে যায় বিমানটিতে।বিমানবন্দর সূত্রে খবর, রানওয়ে ছাড়ার মুহূর্তে বিমান থেকে আগুনের ফুলকি নজরে আসে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের। সঙ্গে সঙ্গে পাইলটকে সতর্ক করা হয়। ততক্ষণে বিমানটি অনেকটা পথই চলে গিয়েছিল। কিন্তু সেটিকে জরুরি ভিত্তিতে আবার বিমানবন্দরে ফিরিয়ে আনার জন্য পাইলটকে নির্দেশ দেওয়া হয়।বিমানে আগুন লাগার খবর জানতেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। বার্তা পাওয়ার পরই পাইলট বিমানের মুখ ঘুরিয়ে আবার হায়দরাবাদ বিমানবন্দরে নিয়ে আসেন। বিমানটিকে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়। বিমানবন্দরে আগে থেকেই দমকল এবং প্রয়োজনীয় ব্যবস্থা করে রাখা হয়েছিল। বিমান অবতরণ করতেই যাত্রীদের নিরাপদে নামিয়ে আসার ব্যবস্থা করা হয়।বিমানবন্দর সূত্রে খবর, ইঞ্জিনে গোলযোগের কারণে আগুন ধরে গিয়েছিল।