
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে রাজভবনে যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সকলের সঙ্গে তিনি বেশ কিছু যোগাসন অভ্যাস করেছেন।
শুক্রবার সকালেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাঁর ভিডিও কনফারেন্সে বৈঠক থাকার জন্য মাঝপথেই অনুষ্ঠান ছেড়ে যেতে হয়েছে তাঁকে। অন্যদিকে, দিঘাতেও যোগ দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । সেখানে অংশ নিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জাতীয় সঙ্গীত গেয়ে সূচনা করা হয়েছে অনুষ্ঠানের। ১৯৭ টি দেশে শুক্রবার দিনটিকে পালন করা হয়েছে। গোটা বিশ্বের পাশাপাশি রাজ্যেও মহা সমারোহে পালন করা হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস। বিধাননগর এফই পার্কেও দিনটিকে পালন করা হয়েছে সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্য । আন্তর্জাতিক যোগ দিবসে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিজেপি কর্মী সমর্থক এবং প্রাতঃভ্রমণকারীদের নিয়ে ইকো পার্কে যোগাসন করেছেন।







