গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk কর্মচারী শোষনের অপরাধে হিন্দুজা পরিবারের ৪ সদস্যের জেল

    কর্মচারী শোষনের অপরাধে হিন্দুজা পরিবারের ৪ সদস্যের জেল

    0
    691
    KARMOCHARI SHOSANER APORADHE HINDUJA PORIBARER 4 SADASYER JAIL
    KARMOCHARI SHOSANER APORADHE HINDUJA PORIBARER 4 SADASYER JAIL
    পরিচারকদের ওপর নির্যাতনের অভিযোগে ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভূত হিন্দুজা পরিবারের ৪ জনকে জেলের সাজা শুনিয়েছে সুইজারল্যান্ডের জেনিভার এক আদালত।
    জেনেভায় অবস্থিত নিজেদের একটি বাড়িতে ভারতীয় পরিচারিকা ও গার্হস্থ্য কর্মীদের শোষণ, মানসিক নির্যাতন, নিপীড়নের অপরাধে তাঁদের এই কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডিতেরা হলেন প্রকাশ হিন্দুজা, তাঁর স্ত্রী, ছেলে ও পুত্রবধূ। কারাদণ্ডের সর্বোচ্চ মেয়াদ সাড়ে চার বছর। সাজা ঘোষণার সময়ে তাঁরা কেউই আদালতে ছিলেন না। মামলাগুলির মধ্যে একটি মানব পাচারের অভিযোগ থেকে বেকসুর খালাস করা হয়েছে অভিযুক্তদের। তাঁদের আইনজীবী জানিয়েছেন, উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আবেদন জানানো হবে। হিন্দুজা পরিবারের বিরুদ্ধে অভিযোগ, ভারত থেকে সুইজারল্যান্ডে কর্মচারী নিয়ে আসত তারা। আনার পর তাদের পাসপোর্ট নিজেদের হেফাজতে রেখে দিত। পাশাপাশি অত্যাধিক কাজ করতে হত। প্রকাশ হিন্দুজা ও তাঁর স্ত্রী কমলের সাড়ে চার বছর জেল হয়েছে। প্রকাশের ছেলে অজয় ও পুত্রবধূ নম্রতাকে চার বছর কারাদণ্ড দিয়েছে আদালত। মামলা চালানোর খরচ ও সম্ভাব্য জরিমানা হিসেবে হিন্দুজাদের কাছ থেকে ইতিমধ্যেই হিরে, চুনি ও প্ল্যাটিনামের নেকলেস-সহ প্রচুর অলঙ্কার বাজেয়াপ্ত করেছে পুলিশ।