
অবশেষে কলকাতার শিয়ালদহ স্টেশনের ১, ২ এবং ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে ১২ কামরার লোকাল ট্রেন ছাড়া শুরু করতেই স্বস্তিতে নিত্যযাত্রীদের।
শনিবার থেকেই তিনটি প্ল্যাটফর্ম সচল হয়ে গিয়েছে। আর কয়েক দিনের মধ্যে ৩ এবং ৪ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শেষ হয়ে যাবে। তখন ওই দু’টি প্ল্যাটফর্ম থেকেও ১২ কোচের লোকাল চলাচল শুরু হবে বলে জানিয়েছে রেল। দেশের ব্যস্ততম রেলস্টেশনগুলির মধ্যে অন্যতম শিয়ালদহ। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীর যাতায়াত হয় সেখানে। তারই যাত্রীস্বাছন্দে এবার নবতম সংযোজন হল শিয়ালদহ স্টেশনের জন্য অত্যাধুনিক ইলেকট্রনিক ইন্টারলকিং কেবিনের প্রতিস্থাপন।রেলের হিসাব অনুযায়ী, ১২ বগির ট্রেন চালু হলে প্রায় হাজার জন অতিরিক্ত যাত্রী যাতায়াত করতে পারবেন। ট্রেনে আসন সংখ্যাও প্রায় ২৫ শতাংশ বেশি হবে।
