অপসারিত এনটিএ-র ডিজি সুবোধ কুমার

0
135
Removed NTA DG Subodh Kumar
Removed NTA DG Subodh Kumar
নিট-নেট বিতর্কের মধ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র ডিরেক্টর জেনারেল সুবোধ কুমারকে সরিয়ে দেওয়া হয়েছে।ডিজি পদে আনা হয়েছে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার প্রদীপ সিং খারোলাকে।
নিট-নেটকাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ। পরীক্ষার্থী থেকে শুরু করে বিরোধীরা পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। অনেকেই সুবোধ কুমারের পদত্যাগ এবং অপসারণের দাবি জানাচ্ছিলেন। সেই আবহেই সুবোধ কুমারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যতদিন পর্যন্ত পরবর্তী নির্দেশ না আসছে, তত দিন প্রদীপ সিং খারোলাই এনটিএর দায়িত্ব সামলাবেন।এদিকে, শনিবারই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক বিশেষজ্ঞদের নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। এনটিএ যাতে অবাধ, স্বচ্ছ ভাবে পরীক্ষা নিতে পারে সেটাই খতিয়ে দেখবে ওই কমিটি।