২২ ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার শ্রীলঙ্কার

0
169
22 Indian fishermen arrested in Sri Lanka
22 Indian fishermen arrested in Sri Lanka
আবারও ২২ ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতারের অভিযোগ উঠেছে শ্রীলঙ্কার নৌসেনার বিরুদ্ধে। রামেশ্বরম ফিসিং অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, শনিবার গভীর রাতে বেরিয়েছিলেন তামিলনাড়ুর বেশ কয়েকজন মৎস্যজীবী।
রবিবার সকালে শ্রীলঙ্কার সীমান্ত এলাকা নেদুনথিভুতে মাছ ধরতে গিয়েছিলেন তাঁরা। তখনই তাদের ঘিরে ফেলে শ্রীলঙ্কার নৌবাহিনী। সূত্রের খবর, মোট ২২ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী।ইতিমধ্যে গ্রেফতার হওয়া মৎস্যজীবীদের ছাড়ানোর জন্য প্রশাসনের দারস্থ হয়েছে তাদের পরিবার। অন্যদিকে, প্রশাসনের তরফ থেকেও শ্রীলঙ্কা সরকারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। তবে এখনও পর্যন্ত কোনও সদুত্তর মেলেনি। এর আগেও একাধিকবার শ্রীলঙ্কা নৌবাহিনীর হাতে ধরা পড়েছিল একাধিক ভারতীয় মৎস্যজীবী। আর প্রতিবার কেন্দ্রের হস্তক্ষেপে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।