গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk পিসির উত্তরাধিকারী পদে ফিরলেন ভাইপো

    পিসির উত্তরাধিকারী পদে ফিরলেন ভাইপো

    0
    182
    Bhipo returned to the position of successor of PC
    Bhipo returned to the position of successor of PC
    ভোট মিটতেই ফের ভাইপো আকাশ আনন্দকে রাজনৈতিক উত্তরাধিকারীর পদে ফিরিয়ে এনেছেন বহুজব সমাজ পার্টির প্রধান মায়াবতী। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ভাইপো আকাশ আনন্দকে বহুজব সমাজ পার্টির জাতীয় সমন্বয়কের পদ থেকে সরিয়ে দিয়েছিলেন মায়াবতী।
    কিন্তু রবিবার ফের তাঁকে পুনর্বহাল করেছেন মায়াবতী। এদিন দলের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বসপা-র জাতীয় সাধারণ সম্পাদক মেওয়ালাল গৌতম।বর্তমানে সব দলই লোকসভা নির্বাচনে তাদের পারফরম্যান্সের পর্যালোচনা করছে। বসপাও পিছিয়ে নেই। এদিন এই রকমই এক পর্যালোচনা সভায় আকাশ আনন্দকে ফের জাতীয় সমন্বয়কের পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সভায় মায়াবতী তো ছিলেনই, এছাড়াও বসপার শীর্ষস্থানীয় নেতারা, দলের সমন্বয়কারীরা এবং উত্তর প্রদেশের প্রতিটি জেলার সভাপতিরা উপস্থিত ছিলেন। গত বছরের ১০ ডিসেম্বর প্রথমবার মায়াবতী আকাশ আনন্দকে তাঁর উত্তরসূরি হিসেবে ঘোষণা করেছিলেন।