গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk গাজায় শরণার্থী শিবিরে ইজরায়েলের হানা, মৃত ৪২

    গাজায় শরণার্থী শিবিরে ইজরায়েলের হানা, মৃত ৪২

    0
    234
    Israeli attack on refugee camp in Gaza 42 dead
    Israeli attack on refugee camp in Gaza 42 dead
    গাজায় শরণার্থী শিবিরে ইজরায়েলের জোড়া ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৪২ জনের। ইজরায়েল সেনার তরফে জানানো হয়েছে, হামাসের অন্যতম শীর্ষ নেতা রাদ সাদকে নিকেশ করার জন্য বিশেষ অভিযান চালানো হয়। সেই জন্য গাজার শাতিতে অবস্থিত হামাস ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছোড়া হয়।
    কিন্তু হামাস ঘাটির পরিবর্তে একটি মিসাইল আছড়ে পড়ে আল শাতি শরণার্থী শিবিরে। সেখানে ২৪ জনের মৃত্যুর খবর মিলেছে। ইজরায়েল সেনার ছোড়া অপর মিসাইলটি পড়ে টুফা এলাকায়। সেখানে ১৮ জনের মৃত্যু হয়েছে।অন্যদিকে, পরপর দুদিন ইজরায়েলের হামলায় গাজায় প্রাণহানির ঘটনায় তেল আভিভেই শুরু হয়েছে বিক্ষোভ। ইজরায়েলের রাজধানীতে জমায়েত হয়েছিলেন অন্তত দেড় লাখ মানুষ। যুদ্ধ বন্ধের দাবিতে লাগাতার স্লোগান দিয়েছেন তাঁরা।উল্লেখ্য, শুক্রবারও ইজরায়েলের হামলায় গাজায় ২৫ জনের মৃত্যু হয়েছিল।