
বারাসতের কাজিপাড়ায় ভাইপোকে খুন করতে ছেলেধরার গুজব ছড়ায় কাকা। সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন বারাসতের পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখরিয়ার।
উত্তর ২৪ পরগনায় ছেলেধরা গুজবে গণধোলাইয়ে ঘটনায় এবার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। ১৪ তারিখ বারাসতের কাজিপাড়ায় বছর ১১-র ফরদিন নবির পচাগলা দেহ উদ্ধার হয় । তখনই এলাকায় গুজব রটে ফরদিনকে খুন করে বিভিন্ন অঙ্গপ্রতঙ্গ কেটে নিয়েছে শিশুচোররা। এরপর থেকেই উত্তর ২৪ পরগনায় পরপর গুজবের জেরে গণপিটুনির ঘটনা ঘটে। তারই তদন্তে নেমে ভাইপোকে খুনের অভিযোগে কাকা আঞ্জিব নবিকে গ্রেফতার করে পুলিশ। তাকেই জেরা করে গুজব ছড়ানোর বিষয়টি সামনে আসে।








