গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk আবু ধাবির বিএপিএস মন্দিরে জয়শঙ্কর 

    আবু ধাবির বিএপিএস মন্দিরে জয়শঙ্কর 

    0
    183
    Jaishankar at the BAPS Temple in Abu Dhabi
    Jaishankar at the BAPS Temple in Abu Dhabi
    সংযুক্ত আরব আমিরশাহী সফরে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।আর সেখানে পৌঁছে প্রথমেই এস জয়শঙ্কর যান আবু ধাবির বিএপিএস হিন্দু মন্দিরে।
    এটি পশ্চিম এশিয়ার বৃহত্তম মন্দির। চলতি বছরেই তার উদ্বোধন হয়েছে।আবু ধাবির মন্দিরে গিয়ে এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করেছেন বিদেশমন্ত্রী। মন্দিরের সন্ন্যাসীদের সঙ্গে দেখা করেছেন তিনি। পোস্টে লিখেছেন, আবু ধাবির বিএপিএস হিন্দু মন্দির দর্শন করতে পেরে তিনি ধন্য। এটি ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহীর বন্ধুত্বের একটি জলজ্যান্ত নিদর্শন। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধনের সেতু হিসাবে দাঁড়িয়ে এই মন্দির সারা বিশ্বকে ইতিবাচক বার্তা দিচ্ছে।অন্যদিকে, সংযুক্ত আরব আমিরশাহীর বিদেশমন্ত্রী আবদুল্লা বিন জ়ায়েদ আল নাহ্‌য়ানের সঙ্গে আবু ধাবিতে বৈঠক করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।সূত্রের খবর, বৈঠকে ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহীর দ্বিপাক্ষিক সম্পর্ক, কূটনীতি, পারস্পরিক সহযোগিতা প্রভৃতি বিভিন্ন প্রসঙ্গে আলোচনা হয়েছে।উল্লেখ, ১৪ ফেব্রুয়ারি আবু ধাবিতে বিএপিএস মিশনারীদের উদ্যোগে এই মন্দিরের উদ্বোধন হয়। উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবু ধাবির প্রাণকেন্দ্রে ২৭ একর এলাকা জুড়ে এই মন্দির তৈরি করা হয়েছে।