গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk নিট কেলেঙ্কারিতে এবার দিল্লি-যোগ

    নিট কেলেঙ্কারিতে এবার দিল্লি-যোগ

    0
    189
    This time Delhi Yoga in net scam
    This time Delhi Yoga in net scam
    নিট কেলেঙ্কারির তদন্তে এবার উঠে এসেছে রাজধানী দিল্লির নাম।এর আগে এই ইস্যুতে বিহার, গুজরাট, মহারাষ্ট্রের নাম যুক্ত হয়েছে।
    স্নাতক স্তরে ডাক্তারির এই প্রবেশিকা পরীক্ষার কারচুপিতে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মহারাষ্ট্রের দুই স্কুলশিক্ষক এই দুর্নীতির সঙ্গে যুক্ত। আর ওই দুই শিক্ষকের সঙ্গে যোগাযোগ ছিল দিল্লির এক ব্যক্তির। এই তিন জনই কোচিং সেন্টার চালাতেন এবং মোটা টাকার বিনিময়ে পড়ুয়াদের সাফল্যের নিশ্চয়তা দিতেন বলে অভিযোগ।মহারাষ্ট্রের দুই শিক্ষকের মধ্যে জলিল উমরখান পঠানকে শনিবারই নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। আর সঞ্জয় টুকারাম জাদভ নামে আর এক অভিযুক্ত শিক্ষককে খুঁজছে পুলিশ। দিল্লির ওই বাসিন্দার নাম গঙ্গাধর। তিনিই টাকা দিয়ে সাফল্য পেতে চাওয়া ছাত্রদের জলিল উমরখান এবং সঞ্জয় টুকারামের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতেন। তদন্তে মহারাষ্ট্রের নান্দেড়ের এক শিক্ষকের নামও উঠে এসেছে।রবিবারই তদন্তকারীদের দু’টি দল বিহার এবং গুজরাটের উদ্দেশে রওনা দিয়েছিল। সিবিআইয়ের একটি দলের পাটনা যাওয়ার কথা। ইতিমধ্যেই বিহার পুলিশের আর্থিক দুর্নীতিদমন শাখা নিট কেলেঙ্কারিতে ১৮ জনকে গ্রেফতার করেছে।