গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk ভোট-হিংসা : পাথরপ্রতিমায় আক্রান্ত বিজেপি দম্পতি 

    ভোট-হিংসা : পাথরপ্রতিমায় আক্রান্ত বিজেপি দম্পতি 

    0
    926
    Vote violence  BJP couple attacked with idols
    Vote violence BJP couple attacked with idols
    লোকসভার ফল ঘোষণা হওয়ার পরও রাজ্যজুড়ে অব্যাহত রয়েছে ভোট পরবর্তী হিংসা। দিকে দিকে আক্রান্ত শাসক-বিরোধী সবপক্ষ।
    জানা গিয়েছে, মথুরাপুরের পাথরপ্রতিমার গোবর্ধনপুরে বিজেপি কর্মী দম্পতিকে বেধড়ক মারধর, বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। একইভাবে থানায় অভিযোগ জানানোর পর এফআইআর তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হয় দম্পতিকে। এরপর পুলিশের উপস্থিতিতে সাদা কাগজে সই করিয়ে নেওয়ার অভিযোগ করেছেন দম্পতি। ঘটনার পর থেকে আতঙ্কিত ওই পরিবার গ্রাম ছেড়েছেন। বর্তমানে জয়নগর এলাকায় বাড়ি ভাড়া করে আছেন ওই দম্পতি। সুন্দরবন পুলিশ ঘটনার তদন্ত করছে।