শপথ : রাজভবন – বিধানসভা দ্বন্দ্ব চরমে 

0
250
Oath  Raj Bhavan Assembly conflict at peak
Oath Raj Bhavan Assembly conflict at peak
শপথ নিয়ে রাজভবন আর বিধানসভার টানাপোড়েন অব্যাহত। নতুন বিধায়কদের শপথের জন্য সরাসরি রাজভবনে ডাকায় অসন্তুষ্ট বিধানসভা।
স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়-র অভিযোগ রাজ্যপাল বিধানসভা-কে অন্ধকারে রেখে শপথ করাতে চাইছেন, যা সংবিধান বিরোধী। অন্যদিকে উপনির্বাচন দুই বিধানসভায় হলেও রাজ্যপাল শুধুমাত্র চিঠি দিয়ে ডেকেছেন বরানগরের বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি-কে। যদিও চিঠি পাননি ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার। মঙ্গলবার রাজভবনে শপথ-এ ডাক পেয়েছেন সায়ন্তিকা ব্যানার্জী। তার আগে সোমবার বিধানসভার স্পিকার এর সঙ্গে সাক্ষাৎ করতে পৌঁছন তিনি। সায়ন্তিকার বক্তব্য তিনি প্রথম বার বিধায়ক নির্বাচিত হলেও তার পরিবারের সদস্যরা আমন্ত্রণ পাননি। এদিকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্যপালকে অনুরোধ নিজের অবস্থান পরিবর্তন করে বিধানসভায় আসুন। তিনি যদি নিজে শপথবাক্য পাঠ করাতে চান তাতেও সমস্যা নেই।