গ্রাম থেকে শহর
News & Much More

27.9 C
Kolkata
27.9 C
Kolkata
More
    Home Newsdesk  আইবি ডিরেক্টরের কার্যকালের মেয়াদ বৃদ্ধি  

     আইবি ডিরেক্টরের কার্যকালের মেয়াদ বৃদ্ধি  

    0
    198
    Extension of tenure of IB Director
    Extension of tenure of IB Director

    অবসরের আগেই ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি-এর ডিরেক্টর তপনকুমার ডেকার কার্যকালের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্র।

    ১৯৮৮ ব্যাচের আইপিএস তপনকুমার ডেকারের ৩০ জুন অবসর নেওয়ার কথা ছিল। কিন্তু তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রক কার্যকালের মেয়াদ এক বছর বাড়ানোর কথা ঘোষণা করেছে।হিমাচল প্রদেশ ক্যাডারের আইপিএস তপনকুমার ডেকা ২০২২ সালের ১ জুলাই আইবির প্রধানের দায়িত্ব নিয়েছিলেন। সন্ত্রাস দমন বিশেষজ্ঞ হিসাবে পরিচিত এই অফিসারের নেতৃত্বেই গত দু’বছরে ইন্ডিয়ান মুজাহিদিন এবং সিপিআই (মাওবাদী) নেটওয়ার্ক অনেকাংশে ভেঙে দেওয়া সম্ভব হয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকসূত্রের খবর। সে কারণেই কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি তাঁর কার্যকালের মেয়াদ বাড়িয়েছে বলে সূত্রের খবর।