গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Newsdesk কলেজ পরীক্ষায় ফেল করতেন কার্তিক

    কলেজ পরীক্ষায় ফেল করতেন কার্তিক

    0
    343
    Karthik used to fail college exams
    Karthik used to fail college exams

    কবীর খানের চান্দু চ্যাম্পিয়ন সিনেমার কারণে এখন চর্চায় কার্তিক আরিয়ান। মুক্তির পর থেকেই প্রশংসায় ভাসছেন অভিনেতা।

    তবে এত আলোচনার মধ্যেই কার্তিকের অজানা তথ্য ফাঁস করেছেন তাঁর মা।নেটফ্লিক্সের দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’তে ছেলেকে নিয়ে কথা বলেছেন তিনি।কার্তিকের ছোটবেলার নানা কথা শেয়ার করে নিয়েছেন তাঁর মা। তখনই জানিয়েছেন,অভিনেতা হওয়ার স্বপ্ন কখনো প্রকাশই করেননি কার্তিক।প্রথম ছবিতে সুযোগ পাওয়ার পর অভিনয়ের ইচ্ছা প্রকাশ করতে শুরু করেন তিনি।উল্লেখ্য কার্তিকের মা, বাবা ও বোন পেশায় চিকিৎসক। তাই অভিনয়ের ইচ্ছার কথা প্রথম দিকে নিজের মধ্যেই রেখেছিলেন তিনি।মুখ ফুটে কিছু বলেননি।কার্তিকের মা বলেছেন, ছোটবেলা থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন কার্তিক, কিন্তু এ কথা কখনো সে খুলে বলেনি।পেয়ার কা পঞ্চনামা ছবিতে সুযোগ পাওয়ার পর কার্তিক, তাঁদের তার মনের কথা খুলে বলে।কলেজে পড়াকালীন একটি বিষয়ে ফেল করেছিলেন কার্তিক।তাঁর মা ভাবতেন, সেই বিষয় নিয়ে পড়াশোনা করছেন ছেলে। কিন্তু কার্তিক ব্যস্ত ছিলেন ছবির অডিশনের প্রস্তুতি নিয়ে।হঠাৎই এক দিন কাঁদতে কাঁদতে ফোন করেন কার্তিক।ফোনে অভিনেতা তাঁর মাকে বলেন,অডিশন দিয়ে সুযোগ পেয়েছেন একটি ছবিতে অভিনয় করার। কার্তিকের কথা শুনে তাঁর মা সেদিন কেঁদে ফেলেছিলেন। তিনি চাননি,ছেলে অভিনেতা হোক।সেদিন ছেলেকে তিনি বলেছিলেন, তুমি অভিনেতা হতে চলেছ বলে কাঁদছি। চেয়েছিলেন কার্তিক পড়াশোনা করে চিকিৎসক অথবা অন্য কিছু হবেন। কিন্তু কখনোই চাননি অভিনেতা হবেন।এমনকি কার্তিককে ধরে বেঁধে পড়াশোনা করানো হতো বলেও জানিয়েছেন কার্তিকের মা। প্রতিবার কোনো একটা বিষয়ে অকৃতকার্য হতেন অভিনেতা কার্তিক আরিয়ান। জোর করে স্কুলের অধ্যক্ষের কাছে নিয়ে গিয়েছিলেন।তিনি বুঝিয়েছিলেন পড়াশোনা কতটা গুরুত্বপূর্ণ। কার্তিকের মা বলেছেন,জোর করে পড়িয়েছেন,একটা ডিগ্রি তো থাকা উচিত ,৪ বছরের ইঞ্জিনিয়ারিং ১০ বছরে শেষ করেছেন কবীর খানের চান্দু চ্যাম্পিয়ন,কার্তিক আরিয়ান।