গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk জেলে কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের 

    জেলে কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের 

    0
    118
    Jailer Kejriwal interrogated by CBI
    Jailer Kejriwal interrogated by CBI

    আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাইকোর্টে জামিন খারিজের পরেই তিহাড় জেলে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। জিজ্ঞাসাবাদের পর তাঁর বয়ান নথিবদ্ধ করা হয়েছে।

    তাঁকে আদালতে হাজির করানোর অনুমতিও পেয়েছে সিবিআই।এই আবহে সুপ্রিম কোর্টে আপ প্রধানের জামিন সংক্রান্ত মামলার শুনানি রয়েছে।আপ সাংসদ সঞ্জয় সিং একটি ভিডিও বার্তায় বলেছেন, সুপ্রিম কোর্টে অরবিন্দ কেজরিওয়ালের জামিনের সম্ভাবনা উজ্জ্বল হতেই কেন্দ্র এবং সিবিআই মিলে ষড়যন্ত্র করে মিথ্যে মামলা সাজিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে চাইছে। গোটা দেশ এই সব দেখছে। দেশের মানুষ অরবিন্দ কেজরিওয়ালের পাশে আছে।প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে  গ্রেফতার করেছিল ইডি। বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তাঁর জামিন মঞ্জুর করে। শুক্রবার সকালে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।মঙ্গলবারই তাঁর জামিন খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট।