গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk লোকসভায় বিরোধী দলনেতা রাহুল, স্পিকারকে সনিয়া

    লোকসভায় বিরোধী দলনেতা রাহুল, স্পিকারকে সনিয়া

    0
    239
    Leader of Opposition in Lok Sabha Rahul Speaker Sonia
    Leader of Opposition in Lok Sabha Rahul Speaker Sonia
    অষ্টাদশ লোকসভায় বিরোধী দলনেতা হচ্ছেন রাহুল গান্ধী। দিল্লিতে বিজেপি-বিরোধী জোট ইন্ডিয়া’র বৈঠকে এই বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে।
    এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলেছেন, কংগ্রেস সংসদীয় দলের নেত্রী সনিয়া গান্ধী লোকসভার প্রোটেম স্পিকারকে চিঠি লিখে জানিয়েছেন, রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা পদে মনোনীত করা হয়েছে।৮ জুন দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বর্ধিত বৈঠকে আনুষ্ঠানিকভাবে রাহুল গান্ধীকে লোকসভার দলনেতা করার প্রস্তাব গৃহীত হয়েছিল। ২০১৪ সালে ৪৪ এবং ২০১৯-এ ৫২টি আসনে জেতা কংগ্রেস এবার লোকসভা নির্বাচনে ৯৯টি আসন জিতে প্রধান বিরোধী দল-এর মর্যাদা পুনরুদ্ধার করেছে। এক দশক পরে লোকসভায় ফিরতে চলেছে বিরোধী দলনেতা পদ। ফলে লোকসভায় কংগ্রেসের দলনেতা হলে রাহুল গান্ধী বিরোধী দলনেতা হবেন।