গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk স্পিকার নির্বাচনে বিজেপিকে সমর্থন জগনের 

    স্পিকার নির্বাচনে বিজেপিকে সমর্থন জগনের 

    0
    150
    Jagans support for BJP in Speaker election
    Jagans support for BJP in Speaker election
    জল্পনা ছিল তিনি হয়তো এবার এনডিএ ছেড়ে যোগ দিতে পারেন বিরোধী ইন্ডিয়া জোটে।কিন্তু শেষ পর্যন্ত লোকসভার স্পিকার নির্বাচনে বিজেপি প্রার্থীকেই সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন অন্ধ্রপ্রদেশে প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি।
    সরাসরি এনডিএ জোটে না থাকলেও বাইরে থেকে বিজেপির প্রার্থী ওম বিড়লাকেই স্পিকার পদে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে ওয়াইএসআর কংগ্রেস পার্টি। লোকসভায় ওয়াইএসআর কংগ্রেসের সাংসদ সংখ্যা ৪। এমনিতে এনডিএ শিবিরের সাংসদ সংখ্যা ২৯৩। সুতরাং ওম বিড়লার জয়ে বিশেষ সংশয় নেই। সেই সঙ্গে ওয়াইএসআর কংগ্রেসের ৪ সাংসদ যোগ হলে শক্তি জোগাবে।জগনমোহন রেড্ডি ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে ছিলেন। এই পাঁচ বছর এনডিএ বা তৎকালীন ইউপিএ কোনও শিবিরে না থাকলেও অসময়ে বিজেপিকেই সমর্থন করছেন। বহু গুরুত্বপূর্ণ বিলেই নরেন্দ্র মোদী সরকার জগনমোহন রেড্ডির সমর্থন পেয়ে এসেছে। কিন্তু চব্বিশের লোকসভা তথা অন্ধ্রের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি হাত মিলিয়ে নেয় বিরোধী চন্দ্রবাবু নায়ডুর সঙ্গে। নির্বাচনে ভরডুবি হয় জগনমোহন রেড্ডির। কিন্তু তা সত্ত্বেও পুরনো শরিকের পাশেই দাড়িয়েছে ওয়াইএসআর কংগ্রেস।