গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk কুমিরে টানা নাবালকের দেহ উদ্ধার ৩ দিন পর

    কুমিরে টানা নাবালকের দেহ উদ্ধার ৩ দিন পর

    0
    172
    The body of the minor pulled by the crocodile was recovered after 3 days
    The body of the minor pulled by the crocodile was recovered after 3 days

    অবশেষে তিনদিন নিখোঁজ থাকার পর উদ্ধার পাথরপ্রতিমার গোবর্ধনপুরের কুমিরে নিয়ে যাওয়া ১৩ বছরের নাবালক মানিক ভক্তর দেহ।

    জানা গিয়েছে, বুধবার সকালে ওই ঘটনাস্থল থেকে ৪ কিলোমিটার দূরে খাঁড়ির মধ্যে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হয় ওই নাবালকের দেহ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। সোমবার দুপুরে এক বন্ধুর সঙ্গে গোবদিয়া নদীতে দোন ফেলে কাঁকড়া   কাঁকড়া ধরতে গিয়ে পাথরপ্রতিমার গোবর্ধনপুরে নাবালককে নদীতে টেনে নিয়ে গিয়েছিল বিশালাকার একটি কুমির।  মানিকের বন্ধুই গিয়ে খবর দেয় আশপাশের লোকজনকে। পরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে তড়িঘড়ি রামগঙ্গা রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন।