গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk বেহালা থেকে নিউটাউন, ফুটপাত দখলমুক্ত করতে বুলডোজার

    বেহালা থেকে নিউটাউন, ফুটপাত দখলমুক্ত করতে বুলডোজার

    0
    253
    FOOTPATH DAKHOL MUKTO AVIJAN A BUDHBAR O POTHE POLICE PUROSOVA
    FOOTPATH DAKHOL MUKTO AVIJAN A BUDHBAR O POTHE POLICE PUROSOVA

    বেহালা থেকে আলিপুর, গড়িয়াহাট থেকে নিউটাউন। মুখ্যমন্ত্রীর নির্দেশে মঙ্গলবারের পর বুধবারও কলকাতা সহ জেলাজুড়ে বুলডোজার নিয়ে জবরদখল মুক্ত করার অভিযানে পুলিশ ও পুরসভা।

    বেহালা, ভবানীপুরের যদুবাবুর বাজার, গড়িয়াহাট, এনআরএস, আলিপুর চিড়িয়াখানার ফুটপাথ থেকে নিউটাউন। জবরদখল মুক্ত করে ফুটপাথ পুনরুদ্ধারে সকাল থেকেই পথে নেমেছে পুলিশ এবং পুরসভা। বুলডোজার নিয়ে বেআইনি দখলমুক্ত করার কাজ চালাচ্ছেন পুর আধিকারিকরা। নিউটাউনে কোলভবনের সামনে অবৈধ দোকান উচ্ছেদ করতে গেলে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডিসি নিউটাউন মানব সিংলা, আইসি কল্লোল ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এলাকায় পৌঁছয়। এনকেডিএ-র তরফে মাইকিং করে হকারদের জিনিসপত্র সরিয়ে নিয়ে বলা হয়। সোমবার নবান্ন সভাঘরে পুর পরিষেবা নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পরেই মঙ্গলবার থেকে শহরজুড়ে ফুটপাথ দখলমুক্ত করতে পথে নেমেছে পুলিশ এবং পুরসভা। একই ছবি জেলাতেও। সিপি বিনীত গোয়েল বলেছেন বেআইনিভাবে যারা ফুটপাথ দখল করে রেখেছেন তাদের বিরুদ্ধে অভিযান চলবে।