হকার উচ্ছেদ – ২ দিনের মধ্যেই ফের বৃহস্পতিতে বৈঠকে মুখ্যমন্ত্রী

0
236
HAWKER UCHHED 2 DINER MODDHY E FER BRIHASPOTI TE BOITHAKE CM
HAWKER UCHHED 2 DINER MODDHY E FER BRIHASPOTI TE BOITHAKE CM

কলকাতা সহ রাজ্যজুড়ে হকার উচ্ছেদের মধ্যেই আচমকাই নবান্নে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব জেলার জেলাশাসক, পুরসভা, সচিব এবং পুলিশ সুপারদের নিয়ে বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। বুধবারও বেহালা, আলিপুর থেকে যদুবাবুর বাজার, নিউটাউন।

সর্বত্রই বুলডোজার নেমেছে পথে। এরইমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে কোনওরকম ডেডলাইন না দিয়ে বিকল্প ব্যবস্থা না করে আচমকা হকার উচ্ছেদ শুরু করেছে প্রশাসন। সোমবারই নবান্ন সভাঘরে পুর পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রীর তোপের মুখে পড়ে একের পর এক পুরসভা। ফুটপাথ থেকে জমিদখল কার্যত নাম নিয়ে কয়েকজনকে তুলোধনা করেন। এরপরেই মঙ্গলবার থেকে কলকাতা সহ জেলা অ্যাকশনে নেমে পড়েছে পুরসভা এবং পুলিশ। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ফের কি নির্দেশ দেন তা নিযে চর্চা শুরু হয়েছে।