গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk  আমেরিকায় ভারতীয় বৃদ্ধ ঘুসি মেরে খুন 

     আমেরিকায় ভারতীয় বৃদ্ধ ঘুসি মেরে খুন 

    0
    148
    Indian old man punched to death in America
    Indian old man punched to death in America
    আমেরিকায় রাস্তায় এক ভারতীয় বৃদ্ধকে ঘুসি মেরে হত্যার অভিযোগ উঠেছে এক আততায়ীর বিরুদ্ধে। জানা গিয়েছে, মৃত ওই বৃদ্ধের নাম হেমন্ত মিশ্র।
    তিনি গুজরাটের বাসিন্দা। গোটা ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়েছে।যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ।সূত্রের খবর, আমেরিকার ওকলাহোমে অবস্থিত এক মোটেলে ম্যানেজারের কাজ করতেন হেমন্ত মিশ্র। ভিডিওতে দেখা গিয়েছে, ৫৯ বছর বয়সি বৃদ্ধ মোটেলের বাইরে পার্কিং জোনে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির সঙ্গে কথা বলছেন। কোনও বিষয় নিয়ে দুজনের উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে। এরই মাঝে বৃদ্ধকে লক্ষ্য করে তাঁর মুখে সজোরে ঘুসি চালায় ওই অভিযুক্ত। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান হেমন্ত মিশ্র। তিনি পড়ে যেতেই ছুটে আসেন পথচারীরা। ওই অবস্থায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের। ঘটনার তদন্তে নামে পুলিশ জানতে পারে, অভিযুক্ত যুবকের নাম রিচার্ড লুইস। বৃদ্ধকে খুন করার পর ওই এলাকারই এক হোটেলে গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।