নিট : বিহারে ২ অভিযুক্তকে প্রথম গ্রেফতার সিবিআই-র 

0
163
NET CBI arrests 2 accused for the first time in Bihar
NET CBI arrests 2 accused for the first time in Bihar
নিটের প্রশ্নফাঁসকাণ্ডের তদন্তভার নেওয়ার পরই বিহার থেকে ২ জনকে প্রথম গ্রেফতার করেছে সিবিআই। বৃহস্পতিবার পাটনা থেকে মণীশ কুমার এবং আশুতোষ কুমারকে গ্রেফতার করা হয়েছে।
সিবিআই সূত্রে খবর, মণীশ কুমার নিজের গাড়িতে করে পরীক্ষার্থীদের নিয়ে যেতেন। তারপর তাদের জন্য ঘরের ব্যবস্থাও করতেন। আর এই কাজে তাঁকে সহযোগিতা করতেন আশুতোষ কুমার। মূলত পরীক্ষার্থীদের গাড়ি নিয়ে আসার কাজ করতেন মণীশ কুমার। আর নিজের বাড়িতে পরীক্ষার্থীদের থাকা, খাওয়ার বন্দোবস্তের ভার ছিল আশুতোষ কুমারের উপর।সন্দেহ করা হচ্ছে, পরীক্ষার আগে একটি ফাঁকা স্কুলে নিয়ে যাওয়া হয়েছিল পরীক্ষার্থীদের। সেখানে প্রায় ২৪ জন পরীক্ষার্থীর থাকার ব্যবস্থা করা হয়। পরীক্ষার আগের দিন তাদের নিটের প্রশ্নপত্র দেওয়া হয়। সেগুলির উত্তরও তৈরি করানো হয়। নিট প্রশ্নফাঁসকাণ্ডে ছ’টি এফআইআর দায়ের করেছে সিবিআই। রবিবারই সিবিআইয়ের হাতে নিট প্রশ্নফাঁসকাণ্ডের দায়িত্ব দিয়েছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। সে দিনই প্রথম এফআইআর করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।