গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk মোবাইল চোর সন্দেহে বউবাজারে ছাত্রাবাসে গণপিটুনিতে মৃত্যু

    মোবাইল চোর সন্দেহে বউবাজারে ছাত্রাবাসে গণপিটুনিতে মৃত্যু

    0
    146
    BOUBAZAR MOBILE CHOR SANDEHE GANOPITUNI
    BOUBAZAR MOBILE CHOR SANDEHE GANOPITUNI
    মোবাইল চোর সন্দেহে বউবাজারের ছাত্রাবাসে গণপিটুনিতে মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্যে পরপর গণপিটুনির আঁচ এবার কলকাতাতেও।
    জানা গিয়েছে বেশকিছুদিন ধরে ওই ছাত্রাবাসে মোবাইল চুরির ঘটনা ঘটছিল। অভিযোগ এরপর শুক্রবার ভীম নাগের মিষ্টির দোকানের সামনে থেকে বছর ৩৭-র এক যুবককে মোবাইল চোর সন্দেহে হস্টেলে তুলে নিয়ে যায় আবাসিক ছাত্ররা। অভিযোগ এরপরেই ছাত্রাবাসের মধ্যেই হাত-পা বেঁধে ব্যাপক মারধর করা হয় ওই যুবককে। গুরুতর জখম অবস্থায় বেলগাছিযার বাসিন্দা ওই যুবককে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিযে যাওয়ার পর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে খবর কোমরের নিচে গুরুতর আঘাত ছিল। গণপিটুনির ঘটনায় ১৪ জনকে আটক করে মুচিপাড়া থানার পুলিশ। এরপরে অভিযুক্তদের লালবাজারে নিয়ে যাওয়া হয়।