গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে টালিনালার জমি দখলের অভিযোগ শুভেন্দুর

    মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে টালিনালার জমি দখলের অভিযোগ শুভেন্দুর

    0
    196
    jomi dokhol ovijog suvendur
    jomi dokhol ovijog suvendur
    মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কালীঘাটে টালিনালার জমি জবরদখলের অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের নালার জমি জবরদখল করে নিজের বাড়ি সম্প্রসারণ করেছেন।
    মিটিং হল তৈরি করেছেন। রাজ্যজুড়ে বেআইনি জবরদখলকারী উচ্ছেদের মধ্যেই তাঁর আরও দাবি মুখ্যমন্ত্রীকে দেখেই মন্ত্রী সুজিত বসু দত্তাবাদে জলাজমি বুজিযে ফ্ল্যাট তৈরি করে কোটি কোটি টাকা করেছেন। তিনি আরও বলেছেন মুখ্যমন্ত্রী মুখে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠানোর কথা বলেন অথচ তিনি ক্ষমতার বিকেন্দ্রীকরণ করেন। ওসি, আইসি, চেয়ারম্যানদের ডেকে ধমকান। এটা মুখ্যমন্ত্রীর কাজ নয়। শুভেন্দু অধিকারী আরও বলেছেন উচ্ছেদে ক্ষতিগ্রস্তদের চোখের জলে ভেসে যেতে হবে।