গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Newsdesk সল্টলেকে তিন চতুর্থাংশ হোর্ডিং বেআইনি, দাবি হোর্ডিং অ্যাসোসিয়েশনের

    সল্টলেকে তিন চতুর্থাংশ হোর্ডিং বেআইনি, দাবি হোর্ডিং অ্যাসোসিয়েশনের

    0
    832
    hording beaaini
    hording beaaini
    সল্টলেকে তিন চতুর্থাংশ হোডিং বেআইনি। মুখ্যমন্ত্রীর পর এবার দাবি অ্যাড এজেন্সিগুলোর।
    তাদের দাবি টেন্ডার ছাড়াই বেআইনিভাবে বিল বোর্ডে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। তাঁদের আরও দাবি বিল বোর্ড কেলেঙ্কারির সঙ্গে যুক্ত স্থানীয় কাউন্সিলররা। বিজ্ঞাপন সংস্থাগুলোর দাবি ২৫ থেকে ৩০ টা রেজিস্টার্ড সংস্থা রয়েছে। এরপরেও আনঅথরাইজ ৭০০ থেকে ২০০০ সংস্থা বেআইনি সংস্থা বিজ্ঞাপন দিচ্ছে। আর যাতে মদত দিচ্ছেন স্থানীয় কাউন্সিলররা। কদিন আগেই বেআইনি হোর্ডিং নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার একই অভিযোগে সরব হয়েছে পশ্চিমবঙ্গ আউটডোর হোর্ডিং অ্যাসোসিয়েশন । সংস্থার কার্যকরী সমিতির সদস্য সুজয় সাহা বলেছেন কাউন্সিলরদের অজান্তে একটা লোহার রড পর্যন্ত পোঁতা যায় না।