গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk দিল্লির পর রাজকোট বিমানবন্দরে ভাঙল ছাউনি, প্রশ্ন নিরাপত্তায়

    দিল্লির পর রাজকোট বিমানবন্দরে ভাঙল ছাউনি, প্রশ্ন নিরাপত্তায়

    0
    189
    delhi airport e chauni vanglo
    delhi airport e chauni vanglo
    রাজধানী দিল্লির পর এবার গুজরাতে রাজকোট বিমানবন্দরে ছাউনি ভেঙে পড়ার ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। শনিবার প্রবল ঝড়বৃষ্টিতে গুজরাতের রাজকোট বিমানবন্দরের একটি টার্মিনালের ছাউনির একাংশ ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে।
    টার্মিনালের বাইরে যাত্রিবাহী গাড়িগুলি যেখানে গিয়ে দাঁড়ায়, ওই জায়গারই একটি ছাউনি ভেঙে গিযেে। যদিও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এই ঘটনার বেশ কয়েকটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এস নিউজ। উল্লেখ্য, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু রাজ্যে আরও অগ্রসর হওয়ায় গুজরাটে ভারী বৃষ্টিপাত হচ্ছে। কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কচ্ছ, রাজকোট, দেবভূমি দ্বারকা, গির সোমনাথ, ভাবনগর, নর্মদা এবং ভালসাদ জেলায় জাতীয় মোকাবিলা বাহিনীর সাতটি দল মোতায়েন করা হয়েছে।উল্লেখ্য, শুক্রবারই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ছাদ ভেঙে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে দেশ উত্তাল হয়ে উঠেছিল। আন্তর্জাতিক সংবাদমাধ্যমেরও চর্চার বিষয় হয়ে ওঠে। শনিবারও দুর্ঘটনাগ্রস্ত এক নম্বর টার্মিনাল বন্ধ রযেে। তারমধ্যেই রাজকোটের এই ঘটনা দেশের বিমানবন্দরগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।