গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk বিরোধীদের ডেপুটি স্পিকার প্রার্থী হতে পারেন অবধেশ

    বিরোধীদের ডেপুটি স্পিকার প্রার্থী হতে পারেন অবধেশ

    0
    161
    Awadhesh can be the oppositions deputy speaker candidate
    Awadhesh can be the oppositions deputy speaker candidate
    লোকসভার ডেপুটি স্পিকার নির্বাচনকে ঘিরে বড় রাজনৈতিক চমক দিতে পারে বিরোধী জোট ইন্ডিয়া। কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এসপি নেতা অখিলেশ যাদবের এখনও পর্যন্ত পরিকল্পনা, ওই পদে ইন্ডিয়া জোটের প্রার্থী করা হতে পারে ফৈজ়াবাদের সাংসদ অবধেশ প্রসাদকে।
    তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, এই নামটির পরামর্শ এসেছে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে।প্রাথমিকভাবে কংগ্রেসের পক্ষ থেকে কেরলের কে সুরেশের নাম ভাবা হচ্ছিল, যিনি লোকসভার স্পিকারের পদেও ইন্ডিয়া জোটের প্রার্থী ছিলেন। সূত্রের খবর, রাষ্ট্রপতির বক্তৃতার উপর ধন্যবাদজ্ঞাপক আলোচনা চলার সময়েই বিরোধী বেঞ্চে অবধেশ প্রসাদের নাম প্রস্তাব হিসেবে আসে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। রাহুল গান্ধীও আপাতত মেনে নিয়েছেন এই প্রস্তাব।ফৈজ়াবাদের দু’বারের সাংসদ বিজেপির লাল্লু সিংকে ৫০ হাজারেরও বেশি ভোটে হারিয়ে কার্যত ইতিহাস গড়েছেন অবধেশ প্রসাদ।