গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk ১৩ বছর পর বিশ্বজয়ী ভারত

    ১৩ বছর পর বিশ্বজয়ী ভারত

    0
    183
    India won the world after 13 years
    India won the world after 13 years

    ১৩ বছর পর আবার বিশ্বজয়ী ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে পরাজিত করেছেন রোহিত শর্মারা। মহেন্দ্র সিং ধোনির দলের একদিনের বিশ্বকাপ জয়ের পর ২০ ওভারের ক্রিকেটে বিশ্বসেরা রোহিত শর্মার ভারত।

    ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ভারতীয় ইনিংসের ভার সামলে ছিলেন রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব। কিন্তু ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু’জনেই ব্যর্থ হয়েছেন। দলের চাপ বৃদ্ধি করেছিলেন ঋষভ পন্থও। ব্যাটিং ধস রুখতে পাঁচ নম্বরেই নামিয়ে দেওয়া হয় সেমিফাইনালের সেরা ক্রিকেটার অক্ষর পটেলকে। বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে দলের বিপর্যয় রুখেছেন বাঁহাতি অলরাউন্ডার।অন্যদিকে রান আউট হয়েছেন অক্ষর পটেল। উইকেটের আরেক আগলে রেখেছিলেন বিরাট কোহলি। গোটা প্রতিযোগিতায় ব্যর্থ শিবম দুবে কিছুটা লড়াই করার চেষ্টা করেছেন ফাইনালে।শেষ পর্যন্ত বিরাট কোহলি আউট হয়েছেন ৫৯ বলে ৭৬ রান করে।বিরাট কোহলি-শিবম দুবে জুটির ৭২ রানের শেষে হার্দিক পাণ্ডিয়া অপরাজিত থাকেন ৫ রান করে।রবীন্দ্র জাডেজা আউট হন ২ রান করে।জয়ের জন্য ১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ১২ রানে ২ উইকেট হারানোর পর দলের ইনিংসের হাল ধরেন কুইন্টন ডিকক এবং ট্রিস্টান স্টাবস। তাদের জুটি ভাঙেন অক্ষর পটেল। তাঁর পর কুইন্টন ডিককের সঙ্গে জুটি বাঁধেন হেনরিক ক্লাসেন। দক্ষিণ আফ্রিকার রান তোলার গতি আটকাতে পারেননি ভারতীয় বোলারেরা। কুইন্টন ডিকককে আউট করেন আরশদীপ সিং। কিন্তু হেনরিক ক্লাসেনের আগ্রাসী ব্যাটিং ভারতকে চাপে রাখে। শেষ পর্যন্ত হার্দিক পাণ্ডিয়া তাঁকে আউট করলে আবার লড়াইয়ে ফেরে ভারত।পরপর ২ উইকেট হারানোর পর ডেভিড মিলার এবং মহারাজ চাপ সামলাতে পারেননি।শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছেন রোহিত শর্মারা।