বিজেপিমুক্ত মহারাষ্ট্র গড়তে নির্বাচনে জোট : পাওয়ার

0
216
BJP alliance to build a free Maharashtra Pawar
BJP alliance to build a free Maharashtra Pawar

বিধানসভা নির্বাচনকে মহাভারতের সঙ্গে তুলনা করে বিজেপিমুক্ত মহারাষ্ট্র গড়ার ডাক দিয়েছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। মহারাষ্ট্রে ক্ষমতা দখলের লড়াইয়ে ফের ঐক্যবদ্ধ হয়েছে বিরোধী জোট মহা বিকাশ আঘাড়ি।

রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এনসিপি প্রধান শরদ পাওয়ার ঘোষণা করেছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়বে এনসিপি, শিবসেনা এবং কংগ্রেস। রাজ্যে পরিবর্তন প্রয়োজন। আর সেই পরিবর্তন সফল করতে জোটবদ্ধ হওয়াটা তাদের নৈতিক কর্তব্য। আসন্ন বিধানসভা নির্বাচনকে মহাভারতের সঙ্গে তুলনা করে এনসিপি নেতা বলেছেন, যেভাবে মহাভারতে অর্জুনের নিশানা ছিল মাছের চোখ, ঠিক সেই ভাবেই তাদের নজর বিধানসভা নির্বাচন। কংগ্রেস, এনসিপি ও শিবসেনা একজোট হয়ে এই নির্বাচন লড়বে। যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আসন ভাগাভাগি নিয়ে এখনও পর্যন্ত বিরোধী শিবিরের কোনও আলোচনা হয়নি। তবে শীঘ্রই এই বিষয়ে বৈঠকে বসবেন তাঁরা।