গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk হঠাৎ বাড়ল পেট্রল, ডিজেলের দাম

    হঠাৎ বাড়ল পেট্রল, ডিজেলের দাম

    0
    172
    Petrol diesel prices suddenly increased
    Petrol diesel prices suddenly increased
    রাজ্যে আচমকাই দাম বাড়ল পেট্রল-ডিজেলের। রবিবার রাতে সূত্রের খবর, কলকাতায় আইওসি-র পাম্পে পেট্রল লিটারে ১.০১ টাকা বেড়ে হয়েছে ১০৪.৯৫ টাকা।
    ডিজেল ১ টাকা বেড়ে ৯১.৯৬ টাকা। তবে দেশের বেশির ভাগ জায়গাতেই দাম অপরিবর্তিত। ওয়েস্টবেঙ্গল পাম্প ডিলার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সভাপতি প্রসেনজিৎ সেনের দাবি, রাজ্য ফের ১ টাকা করে ভ্যাট বসিয়েছে। তাতেই চড়েছে তেল। প্রশাসনিক সূত্র বলছে, এ রাজ্যে তেলের বিক্রয় করে লিটারে এক টাকা ছাড়ের সুবিধা শেষ হয়েছে রবিবার। এটাই কারণ। সে ক্ষেত্রে রাজ্য সুবিধার মেয়াদ বাড়ালে দাম ফের কমবে। তবে ওই ছাড় আবার কার্যকর হবে কি না, রবিবার রাত পর্যন্ত স্পষ্ট করতে পারেনি নবান্ন।