গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk জেল বন্দির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

    জেল বন্দির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

    0
    836
    There is a sensation surrounding the unusual death of a prisoner in jail
    There is a sensation surrounding the unusual death of a prisoner in jail
    জেলে বিচারাধীন এক বন্দির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ইসলামপুরে। পুলিশ সূত্রে  খবর, মৃত বিচারাধীন বন্দি বছর ৪০-র মন্তাজ শেখ।
    পরিবার সূত্রে খবর বুধবার ইসলামপুর থানার পুলিশ এক হিরোইন বিক্রেতার বাড়িতে তল্লাশি চালায়। সেখানেই উপস্থিত ছিলেন মন্তাজ। তাঁকে সেখান থেকেই গ্রেফতার করা হয়। তারপর আদালতে পেশ করলে পুলিশ জেল হেফাজতের নির্দেশ দেয়। লালবাগ মহকুমা সংশোধনাগারেই ছিলেন মন্তাজ। পরিবারের দাবি, ইসলামপুর থানাতেই বেধড়ক মারধর করার ফলে মৃত্যু হয়েছে মন্তাজকে। তবে পুলিশের বক্তব্য, আগে থেকেই অসুস্থ ছিলেন মন্তাজ। ঘটনার যথাযথ তদন্তের দাবি জানিয়েছে মৃতের পরিবার।