গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk মমতা গুন্ডা-মাফিয়াদের সুরক্ষা নিয়ে চিন্তিত : বিজেপি     

    মমতা গুন্ডা-মাফিয়াদের সুরক্ষা নিয়ে চিন্তিত : বিজেপি     

    0
    133
    Mamata is worried about the protection of goons mafias  BJP
    Mamata is worried about the protection of goons mafias BJP
    পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য নয় গুন্ডা-মাফিয়াদের সুরক্ষা নিয়ে চিন্তিত।চোপড়ার ঘটনা নিয়ে এমনই মন্তব্য করেছে বিজেপি।
    অন্যদিকে, বাংলার এই ঘটনায় সংসদে সরব হয়েছে ইন্ডিয়া জোটের শরিকরাও। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের স্ত্রী তথা সাংসদ ডিম্পল যাদব বলেছেন, চোপড়ার ঘটনায় সরকারের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। সোমবার দিল্লিতে বিজেপির সদর দফতরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা দাবি করেছেন বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া।বলেছেন, পশ্চিমবঙ্গে জঙ্গলরাজের আরেকটি নজির প্রকাশ্যে এসেছে। উত্তর দিনাজপুরের চোপড়ায় এক মহিলাকে পেটানো হয়েছে। সঙ্গে আরেক ব্যক্তিকেও মারা হয়েছে। তৃণমূল কংগ্রেসের এক নেতা আছে, নাম তাজিমুল ওরফে জেসিবি। তিনি ভারতের সংবিধানে আস্থা রাখেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর সংবিধানে আস্থা নেই। জঙ্গলরাজ দেখতে কেমন হয়। একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বের মতো দেখতে হয়। অন্যদিকে অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত বলেছেন, কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী জোট ইন্ডিয়ার সাংসদেরা সংবিধান হাতে সংসদ চত্বরে দাঁড়িয়ে কী নাটক করছেন। কিন্তু বাংলায় যা হয়েছে, তার অনুমতিও কি সংবিধান দেয়। যেভাবে অবৈধ সম্পর্কের অভিযোগে নতুন আইন বলবৎ করা হচ্ছে, তা সংবিধানে কোথাও বলা হয়েছে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়-সহ ইন্ডিয়া জোটের সমস্ত সতীর্থের কাছেই এর উত্তর জানতে চাইবেন।