গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk সংসদে রাহুল সঙ্গে মোদী-শাহের বাকযুদ্ধ 

    সংসদে রাহুল সঙ্গে মোদী-শাহের বাকযুদ্ধ 

    0
    150
    War of words between Rahul and Modi Shah in Parliament
    War of words between Rahul and Modi Shah in Parliament
    লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর হিন্দু মন্তব্যের বিরুদ্ধে একযোগে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার নিজের ভাষণে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেছেন, হিন্দুরা কখনই হিংসা ছড়ায় না।
    কিন্তু বিজেপি গোটা দেশে হিংসা এবং ঘৃণা ছড়িয়ে চলেছে। কিন্তু বিজেপি এবং আরএসএসই সম্পূর্ণ কেবল হিন্দু নয়। কংগ্রেস নেতার এই মন্তব্যের পরেই সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এমনকি নিজের আসন থেকে উঠে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেছেন, গোটা হিন্দু সম্প্রদায়কে হিংসাশ্রয়ী বলে দেগে দেওয়া খুবই বিপজ্জনক। তিনি এভাবে গোটা হিন্দু সম্প্রদায়কে দোষারোপ করতে পারেন না। এরপর ফের সংসদে সুর চড়ান রাহুল গান্ধী। যার জেরে লোকসভায় হট্টোগোল শুরু হয়।বিরোধী দলনেতার বক্তব্যের মাঝেই আসরে নামেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রায়বরেলির সাংসদকে ক্ষমা চাইতে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, রাহুল গান্ধী জানেন না কোটি কোটি মানুষ নিজেকে গর্বভরে হিন্দু বলে থাকেন।তাই হিংসাকে জড়িয়ে দেওয়া ভুল। তাঁর ক্ষমা চাওয়া উচিত।পাশাপাশি রাহুল গান্ধীকে নিশানা করতে গিয়ে কংগ্রেস আমলের জরুরি অবস্থা এবং হিংসার প্রসঙ্গ তুলেছেন অমিত শাহ।