গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk মহিলা-শিশুদের উপর অত্যাচারে কড়া আইন : শাহ 

    মহিলা-শিশুদের উপর অত্যাচারে কড়া আইন : শাহ 

    0
    175
    Strict laws on torture of women and children Shah
    Strict laws on torture of women and children Shah
    দেশে মহিলা এবং শিশুদের উপর অত্যাচারে আইন আরও কঠোর হয়েছে। এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।সোমবার দেশজুড়ে কার্যকর হল ভারতীয় ন্যায় সংহিতা।
    তারপরেই দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সাংবাদিক বৈঠকে অমিত শাহ বলেছেন, স্বাধীনতার ৭৭ বছর পরে দেশের ফৌজদারি বিচারব্যবস্থা স্বদেশি হয়েছে। সম্পূর্ণ ভারতীয় নীতির উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ন্যায় সংহিতা। এই নতুন আইনে মহিলা এবং শিশুদের বিরুদ্ধে হওয়া অন্যায়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এমন আইন আরও আগে হওয়া উচিত ছিল। এছাড়াও গণধর্ষণের জন্য যাবজ্জীবন কারাদণ্ড, নাবালিকাকে ধর্ষণের জন্য মৃত্যুদণ্ডের উল্লেখ রয়েছে নতুন আইনে। নতুন আইনে কী কী সুবিধা আছে, তা বলতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, মহিলারা হেনস্থার ঘটনায়  বাড়ি গিয়ে তাদের বয়ান রেকর্ড করা হবে।পাশাপাশি সমাজের ভয়ে যদি কেই থানায় যেতে ভয় পান, তাহলে তাঁরা বাড়ি থেকেই অনলাইনে এফআইআর করতে পারবেন। ধর্ষণ বা যৌন হেনস্থার মামলায় নির্যাতিতার ই-স্টেটমেন্ট এবার থেকে আইনত গ্রাহ্য হবে। আইনে প্রযুক্তির ব্যবহারের কথাও উল্লেখ করেছেন তিনি। অমিত শাহ জানিয়েছেন, যে কোনও তল্লাশি বা বাজেয়াপ্ত করার ঘটনায় ভিডিয়োগ্রাফি বাধ্যতামূলক করা হয়েছে।