
নদী থেকে তৃণমূল কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের সন্দেশখালির ছোট কলাগাছি এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত তৃণমূল কর্মী বছর ৩২-র হাফিজুল মোল্লা।
স্থানীয় সূত্রে খবর, রবিবার সন্ধ্যের পর থেকে এলাকার এক যুবক পিন্টু মণ্ডলের সঙ্গে হাফিজুলকে ঘোরাঘুরি করতে দেখে এলাকার বাসিন্দারা। তারপর তাঁর আর খোঁজ মেলেনি হাফিজুলের। সোমবার সকালে সন্দেশখালির ছোট কলাগাছি নদী থেকে মৃতদে উদ্ধার হয় হাফিজুলের।পরিবারের অভিযোগ, তাঁকে পরিকল্পনা করে খুন করে নদীতে ফেলে দিয়েছে। ঘটনায় ইতিমধ্য়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
