মোদীর সামনে মাথা নত, রাহুলকে পাল্টা বিড়লার 

0
189
Bowing before Modi Birla will retaliate against Rahul
Bowing before Modi Birla will retaliate against Rahul
তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে কেন মাথা নত করেন। লোকসভার স্পিকার ওম বিড়লা এমনই প্রশ্ন করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
এরপরেই পাল্টা জবাবে একটুও অপ্রতিভ না হয়ে স্পিকার বলেছেন, দরকারে পা ছুঁতেও আপত্তি নেই তাঁর। সোমবার সাংসদে বক্তৃতায় প্রধানমন্ত্রী মোদীকে একাধিক ইস্যুতে নিশানা করেছেন রাহুল গান্ধী। স্পিকার বিড়লার কাছেও অনুযোগ করেন লোকসভার মাইক বন্ধ হয়ে যাওয়া নিয়ে। ওই সংক্রান্ত আলোচনার মধ্যেই হঠাৎ স্পিকারের উদ্দেশে কংগ্রেসের সাংসদ বলেছেন, তিনি দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামনে এলে তিনি মাথা নত করেন। কেন করেন বলুন তো। একটি সাম্প্রতিক উদাহরণও দেন তিনি। সঙ্গে সঙ্গেই ইন্ডিয়া জোটের সাংসদেরা হইহই করে সমর্থন করেন। পাল্টা আপত্তি তোলেন এনডিএর সাংসদেরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বলেন, রাহুল গান্ধীর প্রশ্নটি আদতে লোকসভার সভাপতিকে দোষারোপের চেষ্টা।এরমধ্যেই  স্পিকার বলেছেন,  প্রধানমন্ত্রী এই সভার নেতা। সংস্কৃতি এবং নীতি তাঁকে শিখিয়েছে, যারা বয়সে ব়ড় তাদের সামনে মাথা ঝোঁকাতে হয় এবং যারা সমবয়সি তাদের সমকক্ষ হিসাবে দেখতে হয়। তাঁর শিক্ষা এবং নীতি এও বলে যে, বড়দের সামনে শুধু মাথা নত নয়, প্রয়োজন পড়লে নিচু হয়ে তাদের পাও ছোঁবেন।