গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk থাপ্পড় দিতেই পারে, তৃণমূল নেতার গলায় হামিদুরের সুর

    থাপ্পড় দিতেই পারে, তৃণমূল নেতার গলায় হামিদুরের সুর

    0
    1450
    THAPPOR DITEI PARE TMC NETAR GOLAY HAMIDURER SUR
    THAPPOR DITEI PARE TMC NETAR GOLAY HAMIDURER SUR

    প্রতিবেশীরা থাপ্পড় দিতেই পারে। বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে মারধর, অপমানে মহিলার আত্মহত্যার ঘটনায় কার্যত নির্যাতিতার দিকেই আঙুল তুলেছেন স্থানীয় তৃণমূল নেতা।

    চোপড়াকাণ্ডে তৃণমূল বিধায়ক হামিদুল রহমান যেমনভাবে নির্যাতিতার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন, তেমনই সুর শোনা গিয়েছে ফুলবাড়ির তৃণমল নেতা শম্ভু রায়ের গলায়। তিনি বলেছেন অতীতেও ওই মহিলা অন্য একজনের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। পরে ফিরে আসেন। বারবার এমন ঘটনায় আশপাশের মহিলারা চড় থা율াড় দিয়ে থাকলে দোষের কি আছে। সালিশি সভায় মারধর এবং পরবর্তীতে আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেত্রী স্বপ্না অধিকারী সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।