
বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বুধ এবং বৃহস্পতিবার দুই ২৪ গরগনা, নদিয়ায় কমলা সতর্কতাও জারি হয়েছে।
তবে কলকাতায় দুর্যোগের এখনই কোনও সতর্কবার্তা নেই। উত্তবঙ্গের দাজিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারের এক দুটি জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে কোচবিহারে। এদিকে ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে জল বেড়েছে চেল, লিস, ফিস, ডায়না, জলঢাকা সহ বিভিন্ন নদীতে। মালবাজারে লিস নদীর জল ঢুকে পড়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ওয়াসাবাড়ি, চান্দাবাড়ি গ্রাম কার্যত জলের তলায়। উদ্ধারকাজে নামানো হয়েছে সেনা। জল জমতে শুরু করেছে ধূপগুড়ি পুরসভার একধিক ওয়ার্ডে। পূরাতন মালদার ১০ নম্বর ওয়ার্ডের মির্জাপুর এলাকায় রাজ্য সড়ক জলের তলায় চলে গিয়েছে। এদিকে স্কুল যাওয়ার পথে নদীপথে অন্তমকাই হলো বনে আটকে গেল ছাত্র-ছাত্রী বোঝাই গুলকার। স্থানীয়দের চেষ্টায় কালিম্পংয়ে ঘটনা এড়লো গুণের ভূশি ড্যামের মত ঘটনা। জানা গিয়েছে গরুবাথানের যুদ্ধবীর উচ্চ মাধ্যমিক স্কুলের পড়ুয়ারা পিকআপ ভ্যান করে নদীপথে স্কুলে যাচ্ছিল। সেইসময় অগ্রমকাই নদীর জল বাড়তে শুরু করে। জলের তেহড়ে মাঝপথে আটকে পড়ে পিকআপহঅ্যাপ। আতঙ্কে চিৎকার করতে থাকে ছেলেমেয়েরা। তখনই স্থানীয়রা নেমে গড়েন উদ্ধার কাজে। একে একে ২৪ ছাত্রছাত্রীকে উদ্ধার করা হয়।
