গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk ভাষণ থামিয়ে হাথরসে ঘটনায় শোকপ্রকাশ মোদীর 

    ভাষণ থামিয়ে হাথরসে ঘটনায় শোকপ্রকাশ মোদীর 

    0
    207
    Modi expressed his grief over the Hathras incident by stopping his speech 1
    Modi expressed his grief over the Hathras incident by stopping his speech 1
    সংসদে ভাষণ থামিয়ে হাথরসে পদপিষ্ট-র ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।উত্তরপ্রদেশের হাথরসে এক ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট-র ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে।
    এরমধ্যেই প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করছে। বিরোধীরা পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। অন্যদিকে, মঙ্গলবার যখন হাথরসের ঘটনার খবর প্রকাশ্যে আসে তখন লোকসভায় বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু দুর্ঘটনার পেতেই ভাষণ থামিয়ে দেন তিনি।এরপরেই হাথরসে পদপিষ্ট-র ঘটনায় শোকপ্রকাশ করেন তিনি।একইসঙ্গে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। হাথরসের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।উত্তরপ্রদেশ সরকারকে আবেদন করেছেন আহতদের যথাযথ চিকিৎসা পরিষেবা দেওয়ার।এবং ইন্ডিয়া জোটের কর্মীদের দুর্গতদের পাশে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি হৃদয় থেকে মৃতদের পরিবারের পাশে আছেন। শোকাহত স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা।এদিকে, ঘটনাস্থলে গিয়ে সমস্ত বিষয় খতিয়ে দেখার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের উদ্দেশ্যে শোক জ্ঞাপন করেছেন তিনি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।