কালো মেঘে ঢাকল আকাশ, কলকাতায় মুষলধারে বৃষ্টি 

0
202
The sky covered with black clouds torrential rain in Kolkata
The sky covered with black clouds torrential rain in Kolkata
মঙ্গলবার রাতভর বৃষ্টিপাতের পর, বুধবার সকাল থেকে আকাশ কালো ঘন মেঘে ঢেকে থাকার সাথেই কখনও ঝিরিঝিরি আবার কখনও মুষলধারে বৃষ্টিতে ভিজেছে শহর কলকাতা।
টানা বৃষ্টিপাতের ফলে একধাক্কায় বেশ কিছুটা তাপমাত্রাও কমেছে কলকাতার। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৯ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত এই বৃষ্টি থামার পূর্বাভাস নেই। বরং জোড়া ঘূর্ণাবর্তে সপ্তাহভর থাকবে পুরোপুরি বর্ষার আমেজ। বুধবার দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস । দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই তিন জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।