৮০ হাজারের গণ্ডি পেরিয়ে রেকর্ড সেনসেক্সের 

0
126
Sensex has crossed the 80000 mark
Sensex has crossed the 80000 mark

৮০ হাজারের গণ্ডি অতিক্রম করে শেয়ার বাজারে সর্বকালীন রেকর্ড গড়েছে সেনসেক্স। এদিকে নিফটিও ২৪ হাজার ছাড়িয়ে নজির গড়েছে।

বুধবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই দেখা গিয়েছে সেনসেক্স পৌঁছে গিয়েছে ৮০ হাজার ১৩ পয়েন্টে। পাশাপাশি নিফটিও ১৬৯ পয়েন্ট বেড়ে পৌঁছেছে ২৪ হাজার ২৯২-এ। সেনসেক্সে সবচেয়ে লাভবান এইচডিএফসি ব্যাঙ্ক। এরপরই তালিকায় রয়েছে কোটাক ব্যাঙ্ক, বাজাজ ফিনান্সআরভি অ্যান্ড এমঅ্যান্ডএম। ক্ষতির মুখে পড়েছে টে মাহিন্দ্রা, টিসিএস, সান ফার্মা, ইনফোসিস ও ভারতী এয়ারটেল। গত সপ্তাহ থেকেই শেয়ারবাজার চাঙ্গা হতে শুরু করেছে। ঝড়ের গতিতে ছুটতে দেখা গিয়েছে মার্কেটকে। এর আগে ৭৮ হাজার পয়েন্ট পেরতে দেখা গিয়েছিল সেনসেক্সকে। দুদিনের মধ্যে ৭৯ হাজার পেরিয়ে যায় সূচক। এবার সেই নজির ভেঙে নতুন নজিরও তৈরি হয়েছে। প্রসঙ্গত, ৪ জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণা শুরু হতেই বড়সড় ধস নামে শেয়ার বাজারে। মাথায় হাত পড়ে লগ্নিকারীদের। এরপর থেকে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি ঘটে।