ব্রিটেনে ক্ষমতার পালাবদলের বার্তা নিয়ে ভোটগ্রহণ

0
134
Voting on the message of change of power in Britain
Voting on the message of change of power in Britain

১৪ বছর পরে ব্রিটেনে ক্ষমতার পালাবদলের বার্তা নিয়ে ভোটপর্ব শুরু হয়েছে। জনমত সমীক্ষার ফল সত্যি হলে, প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনকের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টির (টোরি) দ্বিগুণ ভোট এবং তিন গুণ আসন নিয়ে ক্ষমতা দখল করতে চলেছে কিয়ের স্টার্মারের নেতৃত্বাধীন লেবার পার্টি।

ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্স-এ মোট আসন ৬৫০। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ম্যাজিক ফিগার ৩২৬। বেশ কয়েকটি জনমত সমীক্ষার পূর্বাভাস, লেবার পার্টি এবার ৪০০-র বেশি আসন পেয়ে ১৪ বছরের কনজারভেটিভ শাসনের ইতি টানতে চলেছে।বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে রাত ১০টা পর্যন্ত। তারপরেই শুরু হবে গণনা। রাত ১২টায় প্রকাশিত হবে প্রথম ফল। তারপরের ফল প্রকাশিত হবে যথাক্রমে রাত ৩টে, ভোর ৪টে, ভোর ৫টা এবং সকাল ৭টায়। শুক্রবার সকালেই স্পষ্ট হয়ে যাবে আগামী ৫ বছরের জন্য ১০ ডাউনিং স্ট্রিটের বাসিন্দা কে হতে চলেছেন।ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রীর নেতৃত্বে কনজারভেটিভরা ১০০-র নীচে নেমে শতাব্দীর সবচেয়ে খারাপ ফল করতে পারে বলেও পূর্বাভাস মিলেছে বিভিন্ন জনমত সমীক্ষায়। এমনকি ঋষি সুনক নর্থ ইয়র্কশায়ারের রিচমন্ডে তাঁর শক্ত ঘাঁটিতে হারতে পারেন বলেও কয়েকটি সমীক্ষার ইঙ্গিত।