শুক্রে বিশেষ অধিবেশন, শপথ জট খোলার ইঙ্গিত বিমানের, পাল্টাও

0
183
biman agnimitra
biman agnimitra
উপনির্বাচনের শপথ কবে সব জানা যাবে শুক্রবার। হঠাৎ করেই শুক্রবার বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে এমনটাই জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
দুপুরে বিধানসভার বিশেষ অধিবেশনের আগে বিজনেজ অ্যাডভাইসরি কমিটির মিটিং আছে। সেখানেই সম্ভবত সায়ন্তিকা, রেয়াতদের শপথ নিয়ে সিদ্ধান্ত হতে পারে।  স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নাম না করে রাজ্যপালকে কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেছেন কেউ যদি ভাবেন তাঁরা অসহায়, তাহলে ভুল ভাবছেন। বিধানসভা রাজ্যপালের ওপর নির্ভর করে না। শপথ গ্রহণের এক্তিয়ার স্পিকার কিংবা ডেপুটি স্পিকারের নেই। বিমান বন্দ্যোপাধ্যায়কে পাল্টা বিঁধেছেন অগ্নিমিত্রা পাল। বিজেপি বিধায়ক আরও বলেছেন তবে এরাজ্যে মুখ্যমন্ত্রীই সংবিধান মানেন না। তাই যা ইচ্ছে হতেই পারে।