রবীন্দ্র সরোবরে সেলিব্রিটিদের ক্রিকেট লিগে স্থগিতাদেশ

0
142
rabindra sarabar
rabindra sarabar
রবীন্দ্র সরোবর লেক এলাকায় ক্রিকেট লিগের আয়োজনে অন্তর্বতী স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। ওই এলাকায় সেলিব্রিটি ক্রিটেক লিগের আয়োজন করা হয়ে থাকে।
আদালত জানিয়েছে আপাতত এমন কোনও লিগের আয়োজন করা যাবে না। সেখানে অনুশীলনও করতে পারবেন না ক্রিকেটাররা। এ ব্যাপারে রাজ্যের কাছে হলফনামাও তলব করা হয়েছে। ২৫ জুলাই মামলার পরবর্তী শুনানি রয়েছে। রবীন্দ্র সরোবরে ৯৮ কাঠা জমি ক্রিকেট লিগের জন্য ব্যবহার করার অনুমতি দিয়েছিল কলকাতা পুরসভা। কিন্তু পুরসভার এমন সিদ্ধান্তে পরিবেশ নষ্টের অভিযোগ এনে সবুজ মঞ্চ নামে একটি সংগঠনের তরফে হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়। সেই মামলাতেই হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ লিগ বন্ধের অন্তর্বর্তী নির্দেশ দিয়েছেন।