গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk নিট-নেট দুর্নীতির প্রতিবাদে পথে এসএফআই, টিএমসিপিও

    নিট-নেট দুর্নীতির প্রতিবাদে পথে এসএফআই, টিএমসিপিও

    0
    201
    NEET NET niye pro tibad
    NEET NET niye pro tibad
    নিট-নেট দুর্নীতির প্রতিবাদে আবারও পথে এসএফআই। কলেজ স্ট্রিট অবরোধ করে বিক্ষোভ দেখালো এসএফআই কর্মীরা।
    নেতৃত্বে ছিলেন যুব নেত্রী দীপ্তিতা ধর। প্রথমে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এসএফআইয়ের অবরোধের জেরে আটকে যায় ট্রাম, বাস, গাড়ি। প্ল্যাকার্ডে লেখা রয়েছে নিট- নেট দুর্নীতির দায়ভার নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি এনটিএ-র বাতিলের দাবি তোলা হয়েছে। শুধু কলকাতায় নয় জেলায় জেলায় নিট-নেট দুর্নীতির প্রতিবাদে ছাত্র ধর্মঘট পালন করেছে এসএফআই। বাঁকুড়া বেলিয়াতোড় যামিনী রায় কলেজে নেট-নিট দুর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখিয়েছেন টিএমসিপি-র সদস্যরাও।