চোপড়াকাণ্ডে নির্যাতিতাদের কাছে মানবাধিকার কমিশন

0
1251
chopra kande manobadhikar commision
chopra kande manobadhikar commision
পুলিশকে না জানিয়ে চোপড়ায় নির্যাতিত যুগলের সঙ্গে দেখা করেছে কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের সদস্যরা।
বৃহস্পতিবার নির্যাতিতাদের বাড়িতে যান তিন সদস্যের প্রতিনিধি দল। কথা বলেন নির্যাতনের শিকার তরুণ তরুণীর সঙ্গে। পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন তাঁরা। কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের সদস্যরা নির্যাতিতাদের বাড়িতে গিয়েছে সে খবর পুলিশকে জানানো হয়নি বলে দাবি করেছেন ইসলামপুরের পুলিশ সুপার জবি থমাস। এর আগে মঙ্গলবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের চোপড়ায় যাওযার কথা থাকলেও পরে তা বাতিল হয়। রাজ্যপাল জানিয়েছিলেন নির্যাতিত তরুণী তাঁর সঙ্গে দেখা করতে চান না।